এ সম্পর্কিত আরও খবর
সুমির কবিতা একি পরিণতি
- সুমি লুসি কস্তা
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
অশান্ত মনে একাকিত্বের সনে
পাশে নাহি রয় প্রতিজনে,
অতি সুখ রাখবো কোথায়
এত দুঃখ কেন আসে যায়;
জীবনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে
মনে হয় মরতে যেন পারি।
পাখির কল-কাকলী, প্রকৃতির স্নিগ্ধতা
কোন কিছুতেই মন বসে না।
মনটা চৈত্রের মাঠের ন্যায়
ভেঙ্গে খান খান।
শত শত খন্ডে খন্ডিত মন
তাকি আর জোঁড়া লাগবে কখনো,
লাগলেই বা কেমন দেখাবে ?
তবুও হাজার চেষ্টা প্রতিনিয়ত
রয়েছে অনুক্ষণ।
মন মত চাই সব কিছু,
কিছুই তো হয় না সেরকম।
দুঃখ ভরা হৃদয়ে
চোখের পানি পরে অঝরে;
মনে হয় জীবনের সমাপ্তি
এখনই প্রয়োজন
কিন্তু না;
অনেক কিছু করার বাকি
সব কিছু করবো,
কোন কিছুতেই দিবোনা আমি ফাঁকি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন