এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব মা দিবস
সুমির কস্তার মা কবিতা
- সুমি কস্তা
- প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
মা
ছোট একটা নাম
কত মধুর তার ডাক।
দুঃখ-কষ্ট মিলে মিশে
জড়িয়ে থাকে মিষ্টি মধুর হাক্।
বাবা-মায়ের ভালোবাসার ফসল হয়ে
সন্তান আসে বড় হতে থাকে যে
মায়ের অস্থি-মাংস ধারণ করে।
তখন থেকেই শুরু হয় মায়ের সাথে
সন্তানের নাড়ীর টান,
মা না খেলে অভুক্ত থাকবে
তার আদরের সোনামনি ধন।
দশ মাস গর্ভে রেখে সহ্য করে মা
সমস্ত কষ্ট যন্ত্রণা,
পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে
মায়ের শুরু হয় প্রসব বেদনা।
এ কষ্ট লক্ষ কোটি টাকায়ও শোধ হয় না
সন্তানের মুখখানি দেখেই ভুলে যায়
মা সব দুঃখ যন্ত্রণা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন