এ সম্পর্কিত আরও খবর
মহান মালিক
- আসাদ পারভেজ
- প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:৪৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
অফুরন্ত, অন্তহীন, অপরিমেয় ও অনন্ত রহমতের মালিক
মহান তুমি আল্লাহ।
তুমি দয়াময় সীমাহীন দয়ার অগণিত মহাসাগর,
তোমার রহমতে ভরপুর হয়ে ওঠে আসমান-ভূমির ঘর।
তুমি আল্লাহ বলো তুমি ছাড়া আশ্রয় কোথাও কি পাই?
না-হ পাই না।
তোমার মহান নামটি নিলে
হৃদয় কাঁদে নীরব বেদনায়।
তুমি মাগফিরাতের অফুরান দরিয়া, সীমাহীন ক্ষমা,
পাপী বান্দার অশ্রুভেজা চোখে
জ্বালাও তওবার শমা।
আমি বান্দার নিঃসঙ্গ এই মুহূর্তে
রাতের নিস্তব্ধতা ভরা অন্ধকারে তুমি নূরের দিশারি,
তোমার কুদরতে জাগে এ-প্রাণে আশার তরী।
তুমি নাজাত দাও গহীন অস্তিত্বের মহা-দু:খের
বিভীষিকাময় অন্ধকার থেকে,
ডেকে নাও পাপী বান্দাকে -করুণার ডানার ডাকে।
তোমার ইচ্ছায় আলোময় সূর্য ওঠে, চাঁদ হাসে আকাশে,
তোমার হুকুমে সকল জীবের জীবন চলে নিঃশব্দ বাতাসে।
হে রব তুমি অসীম শক্তির মহান অধিপতি,
তুমি বিশ্বভ্রমাণ্ডের একমাত্র চালিকাশক্তি
তোমার দরবারে নত সব রাজা
ক্ষমতাবান পাপীতাপী এমন সব ব্যক্তি।
তুমি দিলে সবই হয়, না দিলে কিছুই নয়,
তোমার মহান প্রেমে এ মুমিনের হৃদয় অশ্রুতে ভেসে রয়।
রহমতের বৃষ্টি ঝরুক প্রতিটি অন্তরে অন্তরে,
মাগফিরাতের আলো জ্বলুক প্রতিটি প্রাণে আর ঘরে।
নাজাতের পথ দেখাও হে আরশের মহান মালিক,
তোমার এসব নামেই শান্তি, তুমি চির অনন্ত দয়ালু রব
মহান স্রষ্টা আমার মালিক।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন