এ সম্পর্কিত আরও খবর
পুঁজিবাদী (স্যাটায়ার)
- ম ম মোস্তাকিম বিল্লাহ
- প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
স্মৃতিবিনাশের পরেও মনে সংক্রমক আশাবাদে
এখন তাদের উজ্জ্বল লাল দিন
অন্তর্লোকে জপে চুষে খাওয়ার মন্ত্র
আমার স্বাধীনতালব্ধ চিত্রকল্প।
বাঙলাদেশ অনাহার, হাহাকার,অসুস্থতা,খুনখারাবি
ফিরে দেখি এসব তাদের বৈশিষ্ট্য যা লালন করে
ভোরে গেছে অ্যালান পোর গল্পের মতো
এ অপ্রকৃতিস্থতার যুগ শুরু হয়ে গেছে পুরো যতো।
একদিন এরা বিদ্রোহ-বিপ্লব-স্বপ্ন ও আশার কাব্য রচনা করতো- তেলবাজ,টাউট বাটপার এখন সব;
দুর্ভিক্ষ তৈরি করে সুক্ষ্ম তস্তোর হাতে-
রটিয়ে দিয়ে বলে বিপ্লব আসুক, বিল্পব আসুক।
যৌবন জীর্ণ হয়ে বুড়ো হয়ে গেছে
একপাশে ঢাকনা, অন্যপাশে মৃত্যুকে দাঁড় করিয়ে
ঠেলে আসে ঐ হলদে কুমিরবাধ ভেঙ্গে ছুটি
শিশুরা যৌবন সংগ্রহ করে,শির দাড়া ভেঙ্গে গেছে জোয়ানের টুটি।
রাজ্য জুড়েই হাহাকার মুর্ছা অধ্যপল্লী
বেড়েছে সব জিনিসের দাম, বাড়িনি জীবনের
গণতন্ত্র জলপাইরঙে বতলে বন্দী
মৃতরা দেয় ভোট, ভাংচুর রোড,মিথ্যের সাথে সন্ধী।
এরা ভাঙ্গা দেয়ালে উপর বসে সোনালী যুগের গল্প পড়ে
চিৎকার করে থুতু ছুড়েঁ শহর-গ্রামে-স্বদেশ মাটিতে
সভ্যতা-স্বাধীনতা- সমাজকে বসিয়েছে আদি,
শোষণে পরিবারতান্ত্রীক- জোস্নায় পুজিঁবাদী।
৮ই আষাঢ় ১৪৩১
লালবাগ, ঢাকা
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন