এ সম্পর্কিত আরও খবর
তুরস্কে শয়নকক্ষে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম
-
ছবি: সংগৃহীত
তুরস্কের কুর্দিস্তান আরবিল এলাকায় নিজেদের শয়নকক্ষে বাংলাদেশের নাগরিক তারেক মিয়া ও তার ছেলে সাব্বির মারা গেছেন। বুধবার (৪ মার্চ) সকালে তাদের শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের তারেক মিয়া ও তার ছেলে সাব্বির। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬)। এছাড়া ফেনী জেলার আরও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিবার জানায়, মঙ্গলবার রাতে কোম্পানির কাজ শেষে বাবা ও ছেলেসহ পাঁচজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে কারখানা কর্তৃপক্ষ তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তুর্কি পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই মৃত্যু। স্থানীয় একটি হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
নিহত তারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তার বলেন, আমার বাবা-ভাই কেউ নেই। এখন স্বামী আর সন্তানও চলে গেল। আমি একেবারে নিঃস্ব। আমার এক বছরের ছেলের ভবিষ্যৎ কী হবে? আমার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর মোবাইল ফোনে আমাদের বিয়ে হয়েছিল। আমি তাকে এখনো চোখে দেখিনি। সরকারের কাছে একটাই দাবি আমার স্বামী আর সন্তানের লাশ যেন দেশে আনা হয়। আমি তাদের অন্তত একবার নিজের চোখে দেখতে চাই।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন