এ সম্পর্কিত আরও খবর
আজ বিশ্ব পাই দিবস
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
বিশ্ব পাই দিবস আজ। প্রতিবছর ১৪ মার্চ পাই (π) দিবস পালিত হয়। গাণিতিক ধ্রুবক পাইয়ের সম্মানে দিনটি উদযাপন করা হয়। পাইয়ের মান প্রায় ৩ দাশমিক ১৪ বলে প্রতি বছর তৃতীয় মাসের ১৪তম দিন অর্থাৎ ১৪ মার্চকে সারা বিশ্বের গণিতবিদরা পাই দিবস হিসেবে পালন করে থাকেন।
কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে এই দিবসটি উদযাপন করা হয়। এই দিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।
১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি শ’ পাই (π) দিবসের ধারণার প্রবর্তন করেন। সান ফ্রান্সিকোর বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এ দিবস পালনের উদ্যোক্তা বলে তাকে ‘পাইয়ের রাজপুত্র’ বলা হয়। ২০০৯ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ মার্চকে জাতীয় পাই (π) দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়। তবে বাংলাদেশে পাই (π) দিবস উদযাপিত হচ্ছে ২০০৬ সাল থেকে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে দেশে এই দিবস উদযাপন শুরু হয়। দেশের বেশ কিছু গণিত ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন