এ সম্পর্কিত আরও খবর
কুড়িগ্রামে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
-
ছবি: সংগৃহীত
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে বাড়ছে শীত। হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশাও। ফলে শীতে জবুথবু অবস্থা এই জনপদের। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
আজ সোমবার সকাল ৬টায় কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সোমবার সকাল ৬টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরো বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন