এ সম্পর্কিত আরও খবর
জেলের জালে শিশুর লাশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি পুকুর থেকে অজ্ঞাত ৭-৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে দেওভোগ বাজারসংলগ্ন পুকুরে জেলে দল মাছ ধরার সময় জালে এক শিশুর মরদেহ উঠে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, সকালে নজরুল ইসলামের লিজকৃত পুকুরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। কিছুক্ষণ পরই জালের সঙ্গে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিদুল ইসলাম বলেন,এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। শিশুটির বয়স ৮–৯ বছর হতে পারে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। শিশুটিকে অন্য কোথাও থেকে আনা হয়ে থাকতে পারে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন