এ সম্পর্কিত আরও খবর
মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে সাবিনা খাতুন অটোভ্যানে তাঁর আট বছরের সন্তানকে সঙ্গে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বকুলতলা আনসার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ডিউটি অফিসার এএসআই কাকুলি বলেন, “সংবাদ পাওয়ার পর আমাদের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন