এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে ওয়ার্কসপে আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কসপে অস্ত্র তৈরির সন্ধান মিলেছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সেখান থেকে একটি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। তবে ওয়ার্কসপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম চন্দগঞ্জ বাজারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ওয়ার্কসপ মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ বাজারে জিতু দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কসপ ব্যবসা করে আসছে। কিন্তু আড়ালে সে দেশীয় এলজিসহ নানান ধরণের অস্ত্র তৈরি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিপি পুলিশ। খবর পেয়ে জিতু পালিয়ে গেছে। পুলিশ ওই দোকান থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, জিতু ওয়ার্কসপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছিল। জিতু পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন