এ সম্পর্কিত আরও খবর
শিবির প্যানেলের ভিপি-জিএসকে শোকজ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্যে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
(মঙ্গলবার) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। এর ভিপি প্রার্থী হয়েছেন ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম। আর সেক্রেটারি আব্দুল আলিম আরিফ হয়েছেন জিএস প্রার্থী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করছে যে, আপনার সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যাল ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সাংবাদিক সম্মেলনে আপনার প্যানেলের কতিপয় প্রার্থীসহ আরো অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আপনার এহেন আচরন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ সুস্পস্ট লঙ্ঘন। আপনাদের এই আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন