এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ দল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে তারা এভারকেয়ারে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন