এ সম্পর্কিত আরও খবর
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১টা ১০ মিনিটের দিকে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হন তিনি।
তবে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তা জানা যায়নি। এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সোমবার (০৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন