এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর শাজাহানপুরে ছুরিকাঘাতে নারী আহত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ এএম
-
রাজধানীর শাজাহানপুরের আমতলা এলাকায় ছুরিকাঘাতে আছমা (৩৬) নামে এক নারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আমতলা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী জুনায়েদ হাসান বলেন, ভোরে আমতলা মসজিদের কাছে তিনি আছমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে ধারালো ছুরি দিয়ে ওই নারীকে ডান হাতে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে তিনি জানান।
পরে আহত আছমাকে উদ্ধার করে সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন