এ সম্পর্কিত আরও খবর
`ওসমান হাদির অবস্থা খুবি খারাপ'
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
যে কোন ক্রিটিকাল রুগিকে আমরাই ইন্ডিউসড কোমায় রাখি ভেন্টিলেটারে দিতে, অক্সিজেনেশানের জম্যে। স্প্রেড করা ছবিতে দেখবেন তার মুখে একটা টিউব দেয়া আছে এটা দিয়ে তার শ্বাস এর কন্ট্রোল নিয়ে ফেলা হয়েছে (আমাদের ভাষায় ইন্টিউবেট করা)। তাই কোমায় থাকাটা অত কনসার্নিং না। কিন্তু বেশ অনেক গুলা জিনিস আশংকাজনক এবং আমাকে কনসার্ন করছে।
১। সে গুলি খেয়েছে, যেটা অত্যন্ত ব্যথার জিনিস, কিন্তু রিক্সার ভিডিও ও ডিএমসির ভিডিওতে সে একেবারেই নেতায় আছে - তার মানে এত ব্যাথার জিনিসেও তার হুঁস নাই, যেটা আমাদের মেডিকেল ভাষায় তার GCS 3 - কনশাসনেস (consciousness) লেভেল একদম নাই, পেইন রেস্পন্স ও নাই। তার মানে সে গুলি থেকেই কোমায় গিয়েছিল, ইন্ডিউস করার আগেই। এটা যে কোন ব্রেইন ইঞ্জুরির ক্ষেত্রে খুবি কনসার্নিং, এবং ইঙ্গিত দেয় যে ব্রেইনে লাগছে। কারন অন্য কোথাও লাগলে এভাবে নেতিয়ে পড়ার কথা না (যদিও রক্তক্ষরনে এটা হতে পারে যদি ব্রেইনে পর্যাপ্ত পরিমান ব্লাড না যায়)
২। গুলির বর্ননাটা শুনে এই আশংকা আরো বেড়ে যায়। সে ছিল রিক্সায়, আর গুলি করা হয়েছে মোটরসাইকেল থেকে। তার মানে গুলির নল ছিল উপরের দিকে ফেইসিং কারন রিক্সায় বসা মোটোর চেয়ে একটু উঁচু। তার মানে কান বা গালে গুলি লাগলেও গুলির ট্র্যাজেক্টরি (trajectory) ছিল উপরের দিকে তার মানে গুলিটা খুব সম্ভবত ব্রেইনে লেগেছে, আর না লাগলেও ওই জায়গায় অনেক অনেক গুরুত্বপুর্ম ব্লাড ভেসেল, নার্ভ আছে যেগুলা ড্যামেজ হলেও ব্রেইনে ইমপ্যাক্ট হবে।
৩। একজনের পোসটে দেখলাম pupils dilated, এটার মানেও কিন্তু ব্রেইন ইঞ্জুর্য, বিশেষ করে ব্রেইনস্টেম বলতে যে জায়গায়। কিন্তু এটার মানে ব্রেইন ডেথ না। যদি ব্লিডিং কন্ট্রোল হয় বা ঠিক করা যায় এটা থেকেও সুস্থতা হতেও পারে যদিও বেশ কনসার্নিং।
যেটা দরকার, যাদের বি নেগেটিভ B negative আছে তারা দয়া করে ডোনেট করেন। সিটি স্ক্যান করা গেলে আরো বিস্তারিত জানা যাবে ব্রেইনে কি হয়েছে - সেটা করতে তাকে স্টেবেল করা লাগবে। একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে বলতে হবে, এখানে বেঁচে আসার সম্ভাবনা খুবি খুবি কম। দুয়া করেন সবাই!
লেখক,
রাইয়িক রিদওয়ান
ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন