এ সম্পর্কিত আরও খবর
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্য জোলাইযোদ্ধা ওসমান শরীফ হাদিকে গুলি করার প্রতিবাদ লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিম, গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসাইন, সদস্য সচিব শাহেদূর রহমান রাফি, যুগ্ম-আহবায়ক আরিয়ান রায়হান ও মুখ্যসংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
শিবির নেতা ফরিদ উদ্দিন বলেন, দেশের মানুষের বিপ্লবী কণ্ঠস্বর জোলাইযোদ্ধা ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। আমরা ছাত্রজনতার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই গুলি ওসমান হাদিকে করা হয়নি, জুলাই শক্তিকে ও এই দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে গুলি করা হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরে এখনো অস্ত্রের ঝনঝনানি চলছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। মঞ্চের সদস্য জোলাইযোদ্ধা ওসমান শরীফ হাদিকে গুলি করার প্রতিবাদ লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মো. ইব্রাহিম, গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসাইন, সদস্য সচিব শাহেদূর রহমান রাফি, যুগ্ম-আহবায়ক আরিয়ান রায়হান ও মুখ্যসংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
শিবির নেতা ফরিদ উদ্দিন বলেন, দেশের মানুষের বিপ্লবী কণ্ঠস্বর জোলাইযোদ্ধা ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। আমরা ছাত্রজনতার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই গুলি ওসমান হাদিকে করা হয়নি, জুলাই শক্তিকে ও এই দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে গুলি করা হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরে এখনো অস্ত্রের ঝনঝনানি চলছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে দোষীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন