এ সম্পর্কিত আরও খবর
সন্দেহভাজন ফয়সালের অস্ত্র মামলায় আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় আলোচনায় থাকা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় জামিন সংক্রান্ত দুটি আদেশের কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া গেছে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৮ নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার হন ফয়সাল করিম মাসুদ। ওই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে তার পক্ষে এডভোকেট কায়সার কামাল ও এডভোকেট মাহফুজুর রহমান হাইকার্টে জামিন আবেদন করেন।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকার্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এসকে তাহসিন আলীর বেঞ্চ ফয়সাল করিম মাসুদকে ছয় মাসের জামিন দেন। আদালতের আদেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুততার সঙ্গে ১৯ ফেব্রুয়ারি ওই জামিন আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয় বলে নথিতে উল্লেখ রয়েছে।
পরবর্তীতে চলতি বছরের ১২ আগস্ট জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের বেঞ্চ তাকে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করেন।
হাইকার্টের দেওয়া উভয় জামিন আদেশের কপি বর্তমানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট আদেশগুলোর লিংক নিচের কমেন্টে সংযুক্ত করা হয়েছে।
তথ্য সূত্র: দ্যা ডিসেন্ট
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন