এ সম্পর্কিত আরও খবর
স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ চত্বরে থাকা ফুলের বাগানের কোনো ধরনের ক্ষতি না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।
সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় বিজয় দিবস উদযাপন সংক্রান্ত এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণকালে নির্ধারিত পথ ও শৃঙ্খলা অনুসরণ করার আহ্বানও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন