এ সম্পর্কিত আরও খবর
হাদির রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মসজিদে দোয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসামন হাদির রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ পরিপ্রেক্ষিতে দেশের সকল মসজিদে শুক্রবার বাদ জুমা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে মসজিদের খতিব-ইমামকে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন