এ সম্পর্কিত আরও খবর
সুদানে শহীদ হওয়া ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছালো
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
২০ ডিসেম্বর ২০২৫ (শনিবার) – সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আজ দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।
মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েন জাতিসংঘ মিশন ইউনিসফার ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা। মরদেহ গ্রহণকালে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানিয়ে সামরিক স্যালুট প্রদান করা হয়।
আগামীকাল, ২১ ডিসেম্বর ২০২৫, ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ করে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩) এ চিকিৎসাধীন রয়েছেন এবং সকলেই এখন শঙ্কামুক্ত।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন