এ সম্পর্কিত আরও খবর
৮ বছর পর বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্রের ভুট্টা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
২০১৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান। বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এই চালানকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
চালানটিতে ২০২৫–২৬ ফসল মৌসুমে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে এসব ভুট্টা পাঠানো হয়।
গত আট বছরে প্রথমবারের মতো বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের জন্য প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এই সরবরাহের মাধ্যমে।
চালানটি স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের তিনটি শীর্ষ পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান- নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রেইন করপোরেশনের (ইউজিসি) একজন কর্মকর্তা বলেন, গত আট বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভুট্টার প্রথম চালানের অংশ হতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ বাস্তবায়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী বছরগুলোতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহ বাড়াতে আমরা আগ্রহী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন