এ সম্পর্কিত আরও খবর
ডিএমপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এই পরিস্থিতিতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেওয়ায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার আজ বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনটি করবেন।
আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। তবে কর্মসূচি ঘিরে এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, এর আগে মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন এবং বাংলামোটরে ককটেল ফাটিয়ে পালানোর সময় দুজনকে গণপিটুনির মতো ঘটনাও ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন