এ সম্পর্কিত আরও খবর
গুলশানে ড্যান্সার তরুণীর মরদেহ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক ড্যান্সার তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণী পার্লারের ব্যবসা করতেন।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া। বাবার নাম মৃত শহীদ আলী।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এছাড়া তরুণীর শরীরে আরও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন