এ সম্পর্কিত আরও খবর
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ধার্য
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:০৩ এএম
-
ছবি: সংগৃহীত
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ধার্য
মঙ্গলবার (২০ জানুয়ারি) এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এদিন বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের নতুন তারিখ নির্ধারণ করেন।
২০২৪ সালের আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হওয়ার কথা ছিল। একই সঙ্গে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার এটি দ্বিতীয় রায়। তবে নির্ধারিত সময় পেছানো হয়েছে।
সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ মামলার অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, পুলিশ সদস্যরা সরকারি আদেশ পালন করতে বাধ্য ছিলেন।
মামলার অভিযুক্তদের মধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। বাকি চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। সে সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালান। নির্দেশনা ও গুলির ঘটনার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করা হয়েছে। এ মামলায় শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট ২৬ জন সাক্ষ্য দেন।
এদিকে, জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ছাড়া একই দিনে জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন