এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে ভোট প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।
আইজিপি দায়িত্ব পালনকালে বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন নির্বাচনে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা এবং পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন