এ সম্পর্কিত আরও খবর
ভারতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম
-
ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নয়াদিল্লিতে প্রকাশ্য বক্তব্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নীতির পরিপন্থী। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার ওই বক্তব্যে, আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা চালানোর উসকানি দেয়া হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও একজন দণ্ডপ্রাপ্তকে এমন উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেয়াকে দুঃখজনক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ভারতের কাছে আরও দায়িত্বশীল আচরণ কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন