এ সম্পর্কিত আরও খবর
ভুল তথ্য ছড়িয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে : গভর্নর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কিছু লোক টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উসকানিমূলক গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, এটি দীর্ঘস্থায়ী হবে না। ১ জানুয়ারি থেকে ব্যাংকের সব লেনদেন পুনরায় চালু হয়েছে। আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৯.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন সম্ভব।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে এবং মুনাফাও উত্তোলন করা যাবে। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের নিয়ম রাতারাতি করা সম্ভব নয়। শরিয়াহ কাউন্সিলের পরামর্শ অনুযায়ী, গত দুই বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হওয়ায় সব ক্ষেত্রে মুনাফা দেওয়া সম্ভব হয়নি। তবে সরকারের পক্ষ থেকে গ্রাহকের সুবিধার জন্য ৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। পাঁচটি ব্যাংকের লোকসানের পরও এই ৪ শতাংশ মুনাফা সরকারী অনুদানের মাধ্যমে দেওয়া হচ্ছে, যা প্রায় ৪,৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় সৃষ্টি করবে।
ড. আহসান বলেন, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) শুধু জমা করা নগদ অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এখানে আমানতকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হয়েছে। ইসলামী আইন অনুসারে এটি মুনাফার আকারে নয়, অনুদানের মাধ্যমে দেওয়া হচ্ছে, যা সরকারের অতিরিক্ত ব্যয়।
তিনি আরও উল্লেখ করেন, পাঁচটি ব্যাংকের বর্তমান অবস্থার দায়ভার সবাইকেই নিতে হবে, শুধুমাত্র সরকার কেন তা একা নেবে। সরকার প্রত্যাশার চেয়ে বেশি সহায়তা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন