এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
-
ছবি: সংগৃহীত
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বসন্ধ্যায় ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং ফেসবুকে এই সতর্কতা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়েছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এর লক্ষ্য হতে পারে নির্বাচনি সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থান।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ বা জনসমাবেশ এড়িয়ে চলার পাশাপাশি বড় জনসমাগমের আশপাশে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বরও মার্কিন দূতাবাস এ ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।
একই সময় নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে মোটরসাইকেল চলাচল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন