এ সম্পর্কিত আরও খবর
এবার ভোট দিয়েই জিততে হবে, দুই নম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
নির্বাচনে জিততে হলে ভোটে জিততেই হবে, কোনো “দুই নম্বরি” পথ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মো. সানাউল্লাহ বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। নির্বাচন সংশ্লিষ্ট কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে নিরপেক্ষতা হারান, তাহলে কমিশন তার বিরুদ্ধে ‘ভয়ানক কঠোর’ পদক্ষেপ নেবে।”
তিনি নির্বাচনের গুরুত্বের বিষয়েও আলোকপাত করে বলেন, “এটি শুধু গণতন্ত্রের পুনরুদ্ধার বা প্রক্রিয়ার সুসংগঠনের নির্বাচন নয়। এই নির্বাচনের সঙ্গে জাতির ভাবমূর্তি, আন্তর্জাতিক স্তরে দেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান জড়িত। সামাজিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলাও এই নির্বাচনের সঙ্গে সংযুক্ত। তাই সবাইকে এর গুরুত্ব বোঝা উচিত।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে দৃঢ় থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভয়, ত্রাস বা মব কোনোভাবেই আমাদের কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং বিভিন্ন থানার ওসি ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন