এ সম্পর্কিত আরও খবর
ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ডিএমপির প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনা আলোচনা করা হয়।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজরদারি রাখা হবে এবং থানা এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। এই পরিস্থিতি মাথায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্বাচনের জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হবে।
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মতামত উপস্থাপন করেন এবং কমিশনার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন