এ সম্পর্কিত আরও খবর
আচরণবিধি লঙ্ঘন: ১৭৬ মামলায় জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারাদেশে ১৭৬টি মামলা দায়ের করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এসব তথ্য জানান।
ইসির তথ্য অনুযায়ী, গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৫৭টি নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের মোট ২৭৫টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ১৭৬টি মামলার পাশাপাশি মোট ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন