এ সম্পর্কিত আরও খবর
জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।
আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না।
আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সেই পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানাই। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন