এ সম্পর্কিত আরও খবর
ঢাকা উত্তর সিটি'তে এজাজের বদলে নতুন প্রশাসক সুরাইয়া
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত বছরের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজকে এক বছরের মেয়াদের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১১ ফেব্রুয়ারি, কিন্তু দুই দিন আগে তাকে প্রতিস্থাপন করা হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদে থাকাকালীন অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের কাজ করবেন এবং শুধুমাত্র ‘দায়িত্ব ভাতা’ পাবেন; এর বাইরে আর কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা থাকছে না।
সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, গত ১লা ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন