এ সম্পর্কিত আরও খবর
ভোটের ফলাফল বিলম্ব হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই: ইসি সচিব
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ফল প্রকাশে বিলম্ব হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ব্যালট পেপার গণনার জন্য যে সময় লাগে, সেটিকে দেরি বলা যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে দাবি করেন ইসি সচিব। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছিল, তা লিখিতভাবে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। মোবাইল ফোনের বিষয়ে কিছু বিধিনিষেধ থাকবে। ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন, তবে গোপন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও জানান, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনে উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন ৬০ জন। তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে সাংবাদিক ও পর্যবেক্ষকরা আসছেন। এছাড়া আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে, এপি এবং পাকিস্তান থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য দেশ সফর করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন