এ সম্পর্কিত আরও খবর
১৩ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রতিদিনের নানা ঘটনা, অর্জন আর বিপর্যয়ের মধ্য দিয়েই গড়ে ওঠে ইতিহাস। সময়ের ধারাবাহিকতায় কিছু দিন হয়ে ওঠে বিশেষ—যেগুলো মানবসভ্যতার সাফল্য, সংগ্রাম কিংবা শিক্ষা হিসেবে চিহ্নিত হয়। আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং উল্লেখযোগ্য দিবসসমূহ।
ঘটনাবলি:
১৬৪২ - লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক।
১৭৭৫ - আমেরিকার বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
১৮০৫ - ফরাসি বাহিনী ভিয়েনা দখল করে।
১৮৩৫ - টেক্সাস মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
১৮৪৯ - পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
১৮৬৪ - গ্রিসে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৭২ - সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৫ - সার্বিয়ার রাজকীয় সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
১৯০৭ - পল কমুর উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯১৫ - ইরানের তৃতীয় জাতীয় সংসদ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেওয়া হয়।
১৯১৮ - সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
১৯২১ - যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৫ - সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৪৭ - রাশিয়া একে-৪৭ অ্যাসল্ট রাইফেল তৈরির কাজ সম্পন্ন করে।
১৯৭০ - প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে পূর্ব বাংলায় প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
১৯৭৪ - পিএলও নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ - ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ - কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু।
১৯৮৯ - পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লাখনি ধসে ৭১ শ্রমিক আটকা পড়েন; ক্যাপসুল উদ্ধার পদ্ধতিতে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়, যা বিশ্বে বিস্ময় সৃষ্টি করে।
১৯৯৪ - গণভোটের মাধ্যমে সুইডেন ইউরোপীয় জোটে যোগ দেয়।
২০০২ - জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের ইরাকে ফিরে আসার অনুমতি দেয় সাদ্দাম হোসেন সরকার।
জন্মদিন
১৩১২ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ড।
১৩৯৭ - পোপ নিকোলাস পঞ্চম।
১৮৪৭ - মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক ও নাট্যকার।
১৮৫০ - রবার্ট লুইস স্টিভেন্সন, স্কটিশ সাহিত্যিক।
১৮৭৩ - আয়াতুল্লাহ জুন্নুরী, ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক।
১৮৯৯ - ইস্কান্দার মির্জা, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি।
১৯২১ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।
১৯৪৮ - হুমায়ূন আহমেদ, প্রখ্যাত বাংলাদেশি ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা।
১৯৬৩ - মো. আতাবুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি।
১৯৬৭ - জুহি চাওলা, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যুবার্ষিকী
১২৩১ - স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকম।
১৯০৭ - ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।
১৯৫০ - ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ।
১৯৭৮ - চিত্তপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় রাজনৈতিক শিল্পী।
১৯৮০ - রত্নেশ্বর মুখোপাধ্যায়, বাঙালি সুরকার।
২০০১ - করুণা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী (‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ খ্যাত সর্বজয়া চরিত্রে)।
২০২১ - উইলবার স্মিথ, আফ্রিকান ঔপন্যাসিক।
দিবস ও অন্যান্য
বিশ্ব দয়া দিবস
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন