এ সম্পর্কিত আরও খবর
৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ: সাদিক কায়েম
‘রান ফর জুলাই’ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনীতি শেষ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘রান ফর জুলাই’ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনার ঠিকানা আর বাংলাদেশ হবে না এবং দলটিসহ তাদের গুপ্ত দোসরদের নির্মূল করা হবে।
সাদিক কায়েম দাবি করেন, গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা খোঁজাখুঁজি করেছেন কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগের কাউকে দেখতে পাননি।
ডাকসু ভিপি আরও বলেন, ‘রান ফর জুলাই’-এর লক্ষ্য হলো জুলাইয়ের চেতনাকে ঐক্যবদ্ধ করা। সবাই ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচারকে প্রতিহত করলেও এখন অনেক বিভক্তি এসেছে। তাই আবারও ঐক্যবদ্ধ হতে সবাইকে আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন