এ সম্পর্কিত আরও খবর
বৈধ উৎস দেখাতে পারলে ভোটের সময় টাকা বহনে নির্দিষ্ট সীমা নেই: ইসি সচিব
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ভোটের সময় অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের বৈধতা প্রমাণ করা গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকালীন সময়ে টাকা পরিবহনের সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
এদিন দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে। এ ঘটনার পর ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন এ নিয়ে আলোচনা শুরু হয়।
প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, অর্থ বৈধ হলে এবং তার সুনির্দিষ্ট উৎস দেখানো গেলে বহনের ক্ষেত্রে কোনো নির্ধারিত সীমা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে প্রয়োজন অনুযায়ী অর্থ সঙ্গে রাখা যেতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, ওই অর্থ যদি নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে। আর অর্থের উৎস অবৈধ প্রমাণিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন