এ সম্পর্কিত আরও খবর
পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাত দেখিয়ে তাঁর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করা হয়েছে। তিনি বলেন, এটি গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ অভিযোগ করেন। তাসনিম জারা বলেন, বিভিন্ন জটিলতার মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। “বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ‘ওরা তো এখানকার ভোটার নয়’এটা তো কোনো নিয়ম না। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না বা ঢুকলেও ব্যবহার করা যাবে না বলা হচ্ছে।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, “আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও জানান, অনেকগুলো কেন্দ্র থেকে এ ধরনের অভিযোগ তাদের কাছে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন