এ সম্পর্কিত আরও খবর
সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও উপস্থিত ছিলেন।
সকালেই প্রধান উপদেষ্টা গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটি উৎসব চলছে।” এছাড়া দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান এবং সবাইকে এবারের গণভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। উপস্থিত সবাই প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা দেন।
গুলশান কেন্দ্রটিকে ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন