এ সম্পর্কিত আরও খবর
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ভোট প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুই-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
আজ সকাল ১০টায় তিনি রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ ভোটকেন্দ্রে ভোট দেন।
জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনে সঠিক সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচারও রোধ করা সম্ভব হবে।”
উপদেষ্টা এই সময় আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন