এ সম্পর্কিত আরও খবর
পোস্টাল ভোটের প্রায় সাড়ে ১১ লাখ ব্যালট পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার কাছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী এবং দেশের অভ্যন্তরীণ ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিয়েছেন। ভোট প্রদান প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রবাসী ভোটারদের মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোট প্রদান করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসীদের নির্ধারিত দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট প্রবাসীরা সংগ্রহ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১টি ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করেছেন।
৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
দেশের ভেতরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটারদের অংশগ্রহণও যথেষ্ট। বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬টি ব্যালটের মাধ্যমে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন