এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনে বিজয়ী ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি- টিআইবি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, অর্থাৎ প্রায় ৭৯ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে ১৩ জন শতকোটিপতি রয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক প্রতিবেদনে আজ এ তথ্য তুলে ধরেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে Transparency International Bangladesh।
সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এবারের নির্বাচন সামগ্রিকভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় প্রায় ৭৫ শতাংশ জাল ভোটের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত ৪০ শতাংশ ভোটকেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা পাওয়া গেছে। প্রার্থীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ গড় ব্যয়সীমা ছিল ৪৪ লাখ ২৪ হাজার টাকা। তবে বাস্তবে গড় ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার টাকা, যা নির্ধারিত সীমার চেয়ে প্রায় ৭৪ লাখ ৯৮ হাজার টাকা বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, ৯৯ শতাংশ প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। পাশাপাশি ৪৬ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে ভোটারদের হুমকি দিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া বা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে এসেছে।
ব্রিফিংয়ে টিআইবি জানায়, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের শতভাগ নির্বাচন বয়কট করেছে এমন দাবি সঠিক নয়। তাদের ভাষ্য অনুযায়ী, দলটির অনেকেই বিভিন্নভাবে বিএনপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন