এ সম্পর্কিত আরও খবর
নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস আজ, সচিবালয়ে উৎসবের আমেজ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করবেন।
নতুন সরকারকে বরণ করতে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় এরই মধ্যে প্রস্তুত হয়েছে। সকাল থেকেই সচিবালয়ে কর্মচঞ্চল পরিবেশ বিরাজ করছে।
সরকারের বিভিন্ন দফতর ও বিভাগে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আগমনে শুভেচ্ছা বিনিময়, অভিনন্দন জানানো ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। একদিকে উৎসবের আমেজ, অন্যদিকে দায়িত্ব পালনের প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথমে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর দুপুরের দিকে সচিবালয়ে আসবেন তারা। আর বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার এই প্রথম বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবসহ সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সেশনও অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি ও প্রহরায় নিয়োজিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন