এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ের নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।
গত এক দশক ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল।
এর আগে, মঙ্গলবার বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন