এ সম্পর্কিত আরও খবর
স্কুলের ছুটি নিয়ে দূর হলো ধোঁয়াশা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সেটি স্থগিত করে দেওয়ায় স্কুল বন্ধ নিয়ে এ ধোঁয়াশার তৈরি।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার পর আগের নির্দেশনা স্থগিত করা হয়েছে। এখনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি।
পূর্ণাঙ্গ শুনানির পর এ বিষয়ে যে নির্দেশনা আসবে, সেটিই চূড়ান্ত হবে এবং তা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন