এ সম্পর্কিত আরও খবর
ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে ঈদের আগেই ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন