এ সম্পর্কিত আরও খবর
শহীদে মিনারে যেতে যেসব সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
-
ছবি: সংগৃহীত
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ও নির্দেশনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শেখ মো. সাজ্জাত আলী, ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। অন্যান্য কোনো সড়ক দিয়ে প্রবেশ করা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে।
তিনি আরও জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা নজরদারিও থাকবে। পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন