এ সম্পর্কিত আরও খবর
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ এএম
-
ছবি: সংগৃহীত
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অনেকের পরনে একুশের প্রতীক সাদা-কালো পোশাক দেখা যায়।
শনিবার ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দলে দলে মানুষ শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থাকেন।
এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন