এ সম্পর্কিত আরও খবর
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- অনলাইন ডেস্ক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ এএম
-
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা আগামী বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন সকালে তিনি গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার সকালে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠান দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মেলা প্রাঙ্গণে দর্শকদের যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর দোকান ভাড়া মওকুফ করেছে সরকার।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন