এ সম্পর্কিত আরও খবর
একদিনের ব্যবধানে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চান না স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম
-
ছবি: সংগৃহীত
পিলখাখানা হত্যাকান্ডের পুণরায় তদন্তের বিষয়ে গত ২৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে জানিয়েছিলেন, এই কলঙ্কজনক ঘটনার পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হবে। সরকারের নির্বাচনি ইশতেহারেও এই ঘটনার পুনঃতদন্তের প্রতিশ্রুতি ছিল। তিনি আরো বলেন, পূর্ববর্তী অসম্পূর্ণ বা বিতর্কিত তদন্তের বদলে একটি নতুন কমিশন কাজ করবে এবং তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘোষণার একদিনের ব্যবধান পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানালেন সালাহউদ্দিন আহমদ।
বুধবার, ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন আমাদের কাছে এসেছে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সম্প্রতি সরকারে এসেছি। তার আগে অন্তর্বর্তী সরকারের সময়ই তারা এই প্রতিবেদনটি গ্রহণ করেছিল। তবে প্রতিবেদন বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি কয়েক দিন আগে প্রতিবেদনটি সম্পূর্ণ না পড়ে কিছু মন্তব্য করেছিলাম, যা আজ সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করব না।
একই সাথে পরিবারের স্বজনদের আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, চলমান বিচারিক বা জুডিশিয়াল প্রক্রিয়া শেষ করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার সাহস কেউ না পায়। তবে পুনতদন্ত বন্ধের মাধ্যমে বিএনপি তার দলের দেয়া ইশতেহারের বিপক্ষেই অবস্থান নিয়েছে বলে সমালোচনা হচ্ছে সোশাল মিডিয়ায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন